Main Menu

ঠাকুরগাঁও পৌরসভা কর্মচা‌রিদের কর্ম‌বির‌তি পালন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্র‌তি‌নি‌ধি : অবৈধ উচ্ছেদ অভিযানে ঠাকুরগাঁও পৌরসভার সুপার ভাইজার মনসুর আলী মনু’র উপর হামলার প্রতিবাদে কর্ম বিরতি পালন করেছে পৌর কর্মচারি পরিষদ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় পৌরসভার সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়।

এ কর্মসূচি ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌর কর্মচারি পরিষদের সভাপতি জাহিদ আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন আ‌রো অ‌নে‌কে।

বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং তাদের দাবি দ্রুত মানা না হলে পৌরকর্মচারী পরিষদ আরও কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন।

উল্লেখ্য, বুধবার সকালে পৌরসভার ৪ জন কর্মী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে মোটর পরিবহনের একটি শ্রমিক সংগঠনের নামধারী শ্রমিকরা বাধা প্রদান করে। এ সময় তারা পৌরসভার সুপার ভাইজার মনসুর আলী মনুর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত মনুকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Share





Related News

Comments are Closed