Main Menu

গলাচিপায় গাজা গাছ উদ্ধার

মু.নজরুল ইসলাম: পটুয়াখালী জেলার গলাচিপার প্রত্যন্ত গ্রামে গাজা চাষের সন্ধান পাওয়া গেছে। রবিবার বিকেলে গলাচিপা থানা পুলিশ উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে বাদলের জমি থেকে দুটি গাজা গাছ উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাজা চাষি বাদল গা ঢাকা দেয়।

গলাচিপা থানার অফিসার ইন চার্জ আব্দুর রাজ্জাক মোল্লা জানান, গোপন সংবাদের সূত্র ধরে এ এস আই জাকির সঙ্গীয় ফোর্সসহ গজালিয়া ইউনিয়নের বাদল হাওলাদারের জমি থেকে গাজা সদৃশ্য ৭ ফুট লম্বা দুটি গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানান পরীক্ষার পর বোঝা যাবে গাছ দুটির প্রকৃত পরিচয়। এ ঘটনায় গলাচিপা থানায় সাধারন ডায়েরি করা হয়েছে । তদন্তের পর প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

এলাকাবাসী জনায়, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বাদল (২৪) এলাকায় দীর্ঘদিন ধরে গাজাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। তাদের ধারনা বাদল তার জমিতে দীর্ঘদিন ধরে গাজা চাষ করে আসছে। পুলিশ যাবার খবর পেয়ে বাদলের বাড়ির ভিতর আরও কয়েকটি গাজা গাছ কেটে ফেলে দিয়ে গা ঢাকা দেয় সে। এতদিন তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি।

Share





Related News

Comments are Closed