নবীগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ছনি চৌধুরী,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় এক বৃদ্ধা গুরুতর আহত হন । তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু ঘটে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের মৃত শকই উল্লার স্ত্রী শারফুল বিবি (৭০) সোমবার দুপুর ১২টার দিকে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রতগতির ইউনিক পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রা ব ১৪-৪৫৫৬) তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি । এতে গুরুতর আহত হন শারফুল বিবি । এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন । এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু ঘটে।
এদিকে ইউনিক পরিবহণের বাস ও চালককে আটক করে দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির জিম্মায় রাখা হয়েছে ।
এবিষয়ে দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মিয়া জানান, বাস ও চালক আমাদের জিম্মায় রয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed