Main Menu

সিলেটে আ.লীগ নেতার গাড়ী ভাঙচুর, ৮ পরিবহন নেতা কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়ী ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় শ্রমিক নেতা আবু সরকারসহ আটজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকীম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানী শেষে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী দুপুরে শ্রমিক নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের পর বিকাল আড়াইটার দিকে নগরীর সোবহানীঘাটে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ি (ঢাকা মেট্রো- ঘ-১৩-৪৪৯৯) তে পরিবহন শ্রমিকরা হামলা চালায়।

Share





Related News

Comments are Closed