Main Menu

ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের কর্মসূচি ঘোষণা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুম হওয়ার ৫ বছর পূর্ণ হচ্ছে আগামী ১৭ এপ্রিল। ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে তাকে ফিরে পাবার আন্দোলনে গঠিত ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ উত্তাল করে রাখে সিলেটের রাজপথ। বিগত দিনে বার বার ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানানোর পরও সরকার রয়েছে নিশ্চুপ। আগামী ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুমের ৫ম বছর পূর্ণ হওয়ায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের অস্থায়ী কার্যালয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহŸায়ক শেখ মখন মিয়া (চেয়ারম্যান), সদস্য সচিব এটিএম ফয়েজ, জেলা বিএনপির নেতা শাহ জামাল নুরুল হুদা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহŸায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কাউন্সিলর দিনার খান হাসু, জেলা জাসাসের আহŸায়ক জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আজমল হোসেন রায়হান, জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, বিএনপি নেতা শাহিদুল ইসলাম কাদির, বিএনপি নেতা মতিউর বারী চৌধুরী খুর্শেদ, স্বেচ্ছাসেবকদল নেতা দিপক রায়, দিলাল আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, স্বেচ্ছাসেবকদল নেতা মোস্তফা কামাল ফরহাদ, দেওয়ান নিজাম খান, লাহিন চৌধুরী, জেলা জাসাসের যুগ্ম আহŸায়ক রায়হান এইচ খান, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গির আহমদ প্রমূখ।
উক্ত বৈঠকে জননেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে ২ দিন ব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৬ এপ্রিল সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে মানববন্ধন পালন এবং ১৭ এপ্রিল বাদ আছর শাহজালাল দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed