Main Menu

সিলেটে ২দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঠানটুলা থেকে ২দিন ধরে মাকছুদা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী নিখোজ রয়েছে। সে ময়মনসিংহ জেলার ফুলপুর খানার কারাহা গ্রামের ও বর্তমানে নগরীর পাঠানটুলা এলাকার মোহনা ৩৭/৩ নম্বও বাড়ির আকবর খানের ভাড়াটিয়া মো: শফিক উদ্দিনের কন্যা এবং পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্ছ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে নিখোঁজ স্কুল ছাত্রীর বড় ভাই রাসেল আহমদ জলালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৩৫৯, তাং ০৮/ ০৪/১৭ ইং) দায়ের করেন।

জানা যায় ৮ এপ্রিল সকাল ৯টার দিকে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে আর বাসায় ফিরেনি। তার সন্ধানে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পরও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারের জালালাবাদ থানার ওসি আখক্তার হোসেন জানান মাকছুদা আক্তার নিখোজ হয়েছে না কেউ তাকে ফুসলিয়ে নিয়ে গেছে এ ব্যাপারে তদন্ত করা হবে।

Share





Related News

Comments are Closed