Main Menu

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতির অস্ত্রোপাচার সোমবার, দোয়া কামনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের হৃদযন্ত্রের অস্ত্রোপাচার করা হবে ১০ এপ্রিল সোমবার সকালে ঢাকার জাতীয় হার্ট ফাউন্ডেশনে।
আজিজ আহমদ সেলিমের অস্ত্রোপাচার সফল ও দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবার ও সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
তাঁর সুস্থতা কামনায় সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে ক্লাবের সকল সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

Share





Related News

Comments are Closed