ধামরাইয়ে কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ধামরাইয়ে জুবায়দা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ওই কলেজ ছাত্রীর একটি চোখ উপড়ে ফেলে। রবিবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কলেজ ছাত্রী মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও ধামরাইয়ের বারোপাইখা গ্রামের জয়নাল হোসেনের মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি সে। পরে রবিবার সকালে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিহতের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’ এ ঘটনায় ধামরাই থানায় একটি
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed