ধর্মপাশা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে ‘ধর্মপাশা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে জুবায়ের পাশা হিমুকে সভাপতি (দৈনিক ভোরের কাগজ) ও মোহাম্মদ ইসহাক মিয়াকে (দৈনিক মানব জমিন) সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৭ এপ্রিল শুক্রবার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এছাড়া অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দি রানা (দৈনিক নয়াদিগন্ত), সহ-সম্পাদক মো. ইমাম হেসেন (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ (দৈনিক বজ্রশক্তি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাদ্দাম হেসেন (দৈনিক করতোয়া), কোষাধ্যক্ষ রিংকু (দৈনিক দেশের পত্র), সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পারভেজ আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরী, অ্যাডভোকেট ইকরাম হোসেন, কালের কন্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়ন, কবি ও কথা সাহিত্যিক আনিসুল হক লিখন, ডাক্তার বদরুল আলম, সাংবাদিক মোফাজ্জল হোসেন সবুজ, শাহিন আলম প্রমূখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed