প্রেমিকের সামনেই ট্রেনের নিচে তরুণীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণী। শুক্রবার দুপুরে ঢাকা-রাজশাহী ট্রেন লাইনের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় লোকজন প্রেমিক মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহতের নাম হনুফা আক্তার (২২)। সে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. মোসলেম হকের মেয়ে। সে গোড়াই শিল্পাঞ্চলের খান গার্মেন্টেসের কোয়ালিটি সেকশনে কাজ করত।
হনুফার সহকর্মী রহিমা আক্তার ও লোকমান হোসেন জানান, গার্মেন্টসে কাজ করার সময় গোড়াই নাজিরপাড়া গ্রামের মাসুদের (৩০) সঙ্গে হনুফার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মাসুদকে বিয়ের জন্য চাপ দেয় হনুফা। কিন্তু মাসুদ বিয়ে করতে টালবাহানা করে।
শুক্রবার সকালে হনুফা ও মাসুদ গোড়াই এলাকা থেকে ট্রেন লাইন দিয়ে হেটে কুমারজানি এলাকায় আসে। দীর্ঘক্ষণ মাসুদকে বুঝিয়েও বিয়ের জন্য রাজি করাতে না পেরে কলকাতাগামী মৈত্রী ট্রেনের নিচে ঝাঁপ দেয় হনুফা। পরে বাওয়ার কুমারজানি গ্রামের লোকজন মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার এএসআই মোরাদ হোসেন জানান, হনুফার লাশ ময়নাতদন্তের জন্য রেলওয়ে থানা পুলিশ নিয়ে গেছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed