Main Menu

সাতক্ষীরায় যৌতুকের দাবীতে গৃহবধুকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় যৌতুকের দাবীতে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। লাশ হাসপাতালে ফেলে রেখে পাষন্ড স্বামী পালিয়ে গেছে।

শুক্রবার ভোরে সাতক্ষীরা সদরের পালাশপোল এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধু ইয়াসমিন হোসেন টুম্পা (২০) পলাশপোল গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
নিহতের চাচা ইব্রাহিম হোসেন মধু জানান, দুই বছর আগে তার ভাইজির সাথে পুরাতন সাতক্ষীরার মৃত মোশারফ হোসেনের ছেলে ফারুখ হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। ফারুখ স্ত্রী সন্তান নিয়ে পালাশপোল এলাকায় ভাড়া থাকতো। ফারুখ কোন কাজ করতো না, সে নেশাগ্রস্ত ছিল। যৌতুকের জন্য প্রায় সে স্ত্রীকে মারধর করতো। অভাবী ভ্যান চালক পিতা মেয়ের সুখের কথা চিন্তা করে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা যৌতুক দিয়েছে। ঘটনার দিন ফারুখ তার স্ত্রীকে মেরে শশুরের কাছে রাত দুই টার দিকে ফোন করে বলে আপনার মেয়ে অসুস্থ তাকে দ্রত হাসপাতালে নিতে হবে। শশুর বাড়ির লোকজন নিয়ে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। তারপর তারা হাসপাতলে যেয়ে দেখতে পায় টুম্পার লাশ হাসপাতাল মেঝেতে পড়ে আছে। লাশের পাশে কেউ নেই। এরপর তারা জামাইকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।

Share





Related News

Comments are Closed