উন্মুক্ত হলো ইউটিউব টিভি
বৈশাখী নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসে গুগলের মালিকানাধীন ইউটিউব তাদের স্ট্রিমিং টিভি সেবার ঘোষণা দিয়েছিল। আর এখন আনুষ্ঠানিকভাবে এই সেবা যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাজারে চালু করা হয়েছে।
ইউটিউব বলছে গতানুগতিক ক্যাবল প্যাকেজের তুলনায় তাদের সাবস্ক্রিপশন ফি কম এবং গ্রাহক যেকোনো সময় এই সেবা বাতিল করতে পারবেন। আর এই সেবায় ইউটিউবের কনটেন্ট অংশীদার এবিসি, সিবিএস, ফক্স, এনবিসি, ইএসপিএন।
নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বে এরিয়া, শিকাগো এবং ফিলাডেলফিয়ায় ৩৫ ডলার সাবস্ক্রিপশন ফিতে এই সেবা উন্মুক্ত করা হয়েছে। তবে গ্রাহকরা ৩০ দিনের একটি ট্রায়াল অফারে বিনামূল্যে সাইন আপ করতে পারবেন।
প্রাথমিকভাবে নির্বাচিত কিছু জায়গায় এই সেবা আনা হলেও ধীরে ধীরে সব জায়গায় উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইউইউব। সূত্র: সিএনবিসি
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed