Main Menu

গুগলের সাইন-ইনে আসছে নতুন পরিবর্তন

বৈশাখী নিউজ ডেস্ক: গুগলের সাইন-ইন ইউজার ইন্টারফেসে আসতে চলেছে নতুন এক পরিবর্তন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর ওয়েব পরিসেবা ও সার্চ ইঞ্জিনে সাইন-ইনের ক্ষেত্রে নতুন ইন্টারফেস দেখা যাবে।

বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার, ফোন ও ট্যাবলেটে ইন্টারফেসটি ইউজারফ্রেন্ডলি করতে এই উদ্যোগ নেওয়া হয়ে সংস্থার তরফ থেকে।

কোম্পানির সাপোর্টে বলা হয়েছে, নতুন এই সাইন-ইন আরও পরিষ্কার, সাধারণ ও সহজ করবে। যদিও সাইন-ইন প্রক্রিয়াটিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতো ইউজারদের ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। যখন ইউজাররা কোনো গুগল অ্যাপ বা ব্রাউজারে গুগল পরিসেবায় সাইন-ইন করতে যাবেন, তখন এই নতুন ইউজার ইন্টারফেসটি দেখাবে।

গুগল জানিয়েছে, যদি কেউ পুরোনো ভার্সনের ব্রাউজার ব্যবহার করেন কিংবা জাভাস্ক্রিপ্ট বন্ধ রাখেন, তাহলে তারা আগের ইন্টারফেসই দেখতে পাবেন। বর্তমানে লগ-ইন পেজে ইউজারদের নতুন ইন্টারফেস আনার বিষয়টি নোটিফিকেশন হিসেবে দেখাচ্ছে।

Share





Related News

Comments are Closed