আবারো মেয়রের দায়িত্ব নিলেন জিকে গউছ
হবিগঞ্জ সংবাদদাতা: নিজ কার্যালয়ে ফিরেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভা কার্যালয়ে আসেন। এ সময় পৌর কর্মকর্তা কর্মচারী ও দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পৌরসভার বিভিন্ন ফাইল স্বাক্ষর করে তিনি কর্মদিবস শুরু করেন। এর আগে সেখানে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় গউছ সাংবাদিকদের বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসায় ও কিছু আমলার সহযোগিতায় আমাকে বরখাস্ত করা হয়েছে । বরখাস্তের পর উচ্চ আদালতের রায়ে আমি ফের হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নিয়েছি।
তিনি আরো বলেন, আমাকে বরখাস্ত করা হয়েছিল প্রধানমন্ত্রী তা জানেন না।
জিকে গউছ বলেন, পৌরসভার সর্বস্তরের লোজনের ভালোবাসায় আমি আবারো ফিরে এসেছি। ইনশাল্লাহ জনগণের সেবায় আবারো নিজেকে নিয়োজিত রাখবো।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed