সিলেটে বিএনপি নেতা মিজান চৌধুরীর বাসায় হামলা ভাংচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাসার ড্রয়িং রুম তছনছের পাশাপাশি বাসার গ্লাস ভাংচুর, দুটি জীপ ও তিনটি মোটর সাইকেলের ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মিজান চৌধুরী। এ সময় মিজান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা বাসার দুতলায় অবস্থান করছিলেন।
মিজান চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭০-৮০ জন ছাত্রলীগ নেতাকর্মী তার মিয়া ফাজিলচিশতের (৫৩, প্রান্তিক) বাসায় আকস্মিক হামলা চালায়। হামলার কিছুক্ষণ আগে তিনি বাইরে থেকে বাসায় ফেরেন। তাদের তান্ডবে তার পরিবারের সদস্যরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন বলে জানান তিনি। তারা তার দুটি ব্যক্তিগত জীপের ক্ষতি সাধনের পাশাপাশি ড্রাইভার ও সিকিউরিটি গার্ডকে মারধর করে। বাসায় অবস্থানরত দুজন মেহমানের দুটি মোটর সাইকেল ভাংচুর এবং তার ড্রাইভারের ব্যবহৃত একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় বলেও অভিযোগ মিজান চৌধুরীর।
সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র মিজান চৌধুরীর বাসায় ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে বলে জানায় ওই সূত্র।
বৃহস্পতিবার বিকালে সুবিদ বাজার এলাকায় ছাত্রদল কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার ও আরেক কর্মী পলাশ। এর জের ধরে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা মিজান চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটলো।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed