বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। ৬ মেয়র প্রার্থী ও ৭৫ জন কাউন্সিলরকে প্রতীক দেওয়া হয়।
মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আব্দুস শুক্কুর (নৌকা), বিএনপি মনোনীত আবু নাসের পিন্টু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (জগ), জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী জমির উদ্দিন (রেল ইন্জিন), স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব (মোবাইল ফোন) ও জাসদ মনোনীত প্রার্থী শমশের আলম (মশাল)।
বিয়ানীবাজার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীতা প্রত্যাহারের পর মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৬৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed