Main Menu

তুষারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রলীগের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী মেডিকেল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী মেডিকেলে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা ছাএলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম রায়হান চৌধুরীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল আলম রোমেন, ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল হাল হাদী, শাহ আলম শাওন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ অনিক প্রমূখ।

Share





Related News

Comments are Closed