Main Menu

বিশ্বনাথে চাল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফসলি জমি তলিয়ে যাওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চাল’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার অভিযোগে সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল হক’র নেতৃত্বে কালীগঞ্জ বাজারে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করার অভিযোগে কালিগঞ্জ বাজারের ‘টি আলী ভেরাইটিজ স্টোর’র সত্ত¡াধিকারী তেরাব আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য কারণে ‘আঙ্গুর আলী ভেরাইটিজ ষ্টোর’কে ৫ হাজার টাকা ও মনির অ্যান্ড সন্সকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষন চক্রবির্ত’র নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক বলেন, ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Share





Related News

Comments are Closed