Main Menu

ছয় দফা দাবীতে রাজপথে জগন্নাথপুরের কৃষকরা

জগন্নাথপুর প্রতিনিধি: হাওরে কৃষকদের সঙ্গে পরামর্শে বেড়িবাঁধের পরির্বতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ করা, ফসল তলিয়ে যাওয়ার পিছনে দায়ী দূর্নীতিবাজ পাউবোর কর্মকর্তা কর্মচারি, সংশ্লিষ্ট পিআইসি প্রকল্পের চেয়ারম্যান ও ঠিকাদারকে গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন, আগামী ২০১৮ সালের মার্চ পর্যন্ত জগন্নাথপুরে খোলা বাজারে সরকারি (ওএমএস) চাল বিক্রির ব্যবস্থা গ্রহন, ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ভিজিডি ও ভিজিএফ কার্ড বিতরণ করা, কৃষকদের কৃষি ঋন মওকুপের ব্যবস্থা গ্রহন ও আমাগী কৃষি মৌসুমে পর্যপ্ত কৃষি ঋন বিতরণের ব্যবস্থা গ্রহন এই ৬ দফা দাবীতে রাজপথে নেমেছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃষকরা।

বৃহস্পতিবার দুপুরে সচেতন জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জড়ো হন সহস্রাধিক কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মীসহ সর্ব স্তরের জনসাধারন। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র আবদুল মনাফ ও উপজেলা হওর উন্নয়ক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দেকুর রহমান।

এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নলুয়া হাওর বেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী ছুফি মিয়া, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, প্রেসক্লাব সহ সভাপতি বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমদ, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুুনু, পৌর আওয়ামীলীগ নেতা প্যানেল মেয়র শফিকুল হক, কাউন্সিলর আবাব মিয়া, দিলোয়ার হোসেন, ব্যবসায়ী মিন্টুর রঞ্জন ধর, মাওলানা ইমরান আহমদ, ছালিক আহমদ, আবুল হাসিম ডালিম, কৃষক মাসুক মিয়া, জামাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পাউবো, ঠিকাদার, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিরা হাওর রক্ষা ফসলের বেড়িবাঁধ দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে নিম্মমানের কাজ করায় জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া ও মইয়ার হাওরসহ উপজেলার সব’কটি হাওরের বাঁধ ভেঙ্গে কাঁচা, আধা পাকা ফসল পানিতে তলিয়ে গেছে। আমরা একাধিকবার অরক্ষিত হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধগুলোর কাজ শেষ করার জন্য দাবী জানিয়ে আসলেও আমাদের দাবীটি উপেক্ষিত হয়। যে কারনে সময় মতো বাঁধে নির্মান না করায় ও নিন্মমানের কাজ করায় কয়েকদিনের বৃষ্টির পানিতে ও পাহাড়ি ঢলে ফসলহানির ঘটনা ঘটে। গত ৩ বছর ধরে কৃষকরা তাদের কষ্টের ফসল গোলায় তুলতে পারেননি।

কর্মসুচী শেষে মৌন মিছিলসহকারে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহর কার্যালয়ের সামনে আধাঘন্টা ব্যাপি অবস্থান কর্মসুচী শেষে প্রধানমন্ত্রী বরাবর ইউএনওর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি টি উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির নিকট হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed