Main Menu

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারি নিহত

আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারি সোহাগ হোসেন (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। নিহত সোহাগ হোসেন আলিপুর গ্রামের আরামউদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের বাঁকাল এলাকায় এ ঘটনাটি ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, বাঁকাল এলাকায় সাতক্ষীরাগামী পণ্যবাহি ট্রাক পথচারি সোহাগ হেসেনকে পিছন দিক থেকে চাপা দেয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে ট্রাকটিও উল্টে পানিতে পড়ে চালকসহ দুই জন আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed