চলো’র অ্যাপভিত্তিক কার সেবা এখন সিলেটে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজধানী ঢাকায় বেশ জনপ্রিয় চলো’র অ্যাপভিত্তিক কার সেবা এবার সিলেটেও চালু হতে যাচ্ছে। ফলে এখন থেকে সিলেটের বাসিন্দারা অ্যাপের মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই ১০ মিনিটের মধ্যে গাড়ি ভাড়া করতে পারবেন। এটা মূলত একটি সেবাভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় ভাড়াও প্রচলিত গাড়ি ভাড়ার তুলনায় কম। সার্ভিস সেন্টার থেকে সেবা প্রদান করা হবে দিবা-রাত্রি ২৪ ঘন্টাই।
সিলেট জেলা প্রেসক্লাবে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চলো’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান শুভ।
তিনি জানান, ঢাকা ও নারায়ণগঞ্জের পাশাপাশি খুলনায় ইতোমধ্যে চলো’র কাস্টমার সার্ভিস সেন্টার চালু হয়েছে। ৫ এপ্রিল বুধবার বিকাল ৫টায় সিলেট নগরীর উপশহরে (পিয়াইন টেডার্স, ৩৬/এ, বøক-বি, মেইন রোড, তেররতন পয়েন্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে চলো’র কাস্টমার সার্ভিস সেন্টার। আর এর মধ্য দিয়ে সিলেটে যাত্রা শুরু হবে দেশের প্রথম অ্যাপভিত্তিক কার সেবার।
দেওয়ান শুভ জানান, চলো’র লক্ষ্য হলো গ্রাহকদের আস্থা অর্জন করা। এছাড়া চলোর গাড়িতে যারা ড্রাইভার হিসেবে কাজ করেন তারা সম্পূর্ণ ভেরিফাইড। ফলে যাত্রীদের কোন ঝুঁকিও নেই। সিলেটে ইন্টারনেটভিত্তিক এরকম সেবা এটাই প্রথম উল্লেখ করে তিনি বলেন, চলো মূলত অনডিমান্ড কার সার্ভিস বা প্রয়োজন অনুযায়ী গাড়ি সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। তবে এর পাশাপাশি গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় রেখেই কাস্টমার সার্ভিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাস্টমার সার্ভিস সেন্টার চলো সুপার শপ হিসেবেও পরিচিত। আর এটা মূলত সেবাভিত্তিক সুপারশপ -যেখান থেকে সবধরনের সেবা পাওয়া যাবে।
দেওয়ান শুভ জানান, ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পাওয়া চলো’র অনডিমান্ড কার সার্ভিসটির পাশাপাশি গ্রাহকরা এখান থেকে প্লেনের টিকিট করা থেকে শুরু করে কারেন্ট, গ্যাস, পানি বিল পরিশোধ করা ইত্যাদি সবকিছুর সুবিধাই পাবেন। চলতি বছরের মধ্যে ১০০ কাস্টমার সার্ভিস সেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি থানায় এরকম একটি করে সেবাকেন্দ্র চালু করবে প্রতিষ্ঠানটি।
দেওয়ান শুভ জানান, প্রাথমিকভাবে পাঁচটি চলো সুপার শপ চালু করা হচ্ছে। ধীরে ধীরে এর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার পরিসরও বাড়ানো হবে। মানুষ একটি দোকানে প্রবেশ করেই যেন সব সেবা নিতে পারে চলো সে লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে।
চলো’র সার্ভিসসহ বিস্তারিত জানা যাবে ০৯৩৩৩৩৬৪০৪ নাম্বারের মাধ্যমে। তাছাড়া গুগল ম্যাসেঞ্জারে পযধষড় লিখে সার্চ করলেও চলো সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed