ঝিনাইদহে ৫টি কালভার্ট ভেঙ্গে প্রতিদিনই দূর্ঘটনা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বাজার গোপালপুর-খাঁড়াগোদা, লক্ষীপুর-সাফদারপুর সড়কের ৫টি বক্স কালভার্ট চরম ঝুকিতে রয়েছে। কালভার্ট গুলোর একটি অংশ ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা স্থান গুলোতে স্থানীয়রা দূর্ঘটনা এড়াতে গাছের ডাল দিয়ে চিহ্নিত করে রেখেছেন। এরপরও প্রতিদিনই ছোট বড় দূর্ঘটনা ঘটছে।
পথচারি রমজান বিশ্বাস জানান, ঝিনাইদহের লক্ষীপুর-সাফদারপুর সড়কের লক্ষীপুর পুলিশ ক্যাম্প, দোড়া তিন রাস্তা মোড়ে ৩টি, পাঁচলিয়া মাঠের মধ্যে ১টি কালভাট ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও বাজার গোপালপুর খাঁড়াগোদা সড়কের গোবিন্দপুর স্কুল রোড়ের নিকট ১টি, বংকিরা-চোরকোল মাঠের মধ্যের ব্রিজটির ছাঁদ বহুদিন আগেই ভেঙে গেছে।
গ্রামবাসি মিনারা বেগম জানান, খেঁজুরগাছ, বাঁশ দিয়ে ছাঁদ তৈরি করে ভাঙা ইট দিয়ে রেখেছেন তারা। দীর্ঘদিন আগে তৈরি ছাঁদটির গাছ ও বাঁশ পচে গেছে। যানবহন চলাচলে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। বিষয়টির দিকে ঝিনাইদহের সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগি এলাকাবাসি।
এ ব্যাপারে এলাকার চেয়ারম্যানরা জানান, আমাদেরও খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে খুব দ্রুতই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।
Related News
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More



Comments are Closed