Main Menu

মেয়র বুলবুল ও গউছের বরখাস্তের আদেশ স্থগিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দিয়েছে আদালত।
বুলবুল ও গউছের দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
তাদের সাময়িক বরখাস্তের ওই আদেশ কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না’- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
একই বেঞ্চ আগের দিন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশও স্থগিত করেছিল।
রাজশাহী নগর বিএনপি সভাপতি বুলবুলের পক্ষে হাই কোর্টে শুনানি করেন আইনজীবী আমিনুল হক হেলাল। আর বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।
আদেশের পর দুই আইনজীবীই বলেন, তাদের মক্কেলদের মেয়র পদে দায়িত্ব পালনে আইনগত কোনা বাধা নেই।

Share





Related News

Comments are Closed