মেয়র আরিফের বরখাস্তের আদেশ স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া আদেশ স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে দায়িত্ব পালনে আর কোন বাধা থাকলো না।
সোমবার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মো. দস্তগির হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে রোববার সকাল ১১টায় নগর ভবনে আসেন আরিফুল হক চৌধুরী। এসময় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মেয়র আরিফ অফিসে যোগদান শেষে একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠা বার্ষিকতে যোগ দেন।
এরপর বেলা ২টার দিকে ফের তাকে সাময়িক বরখাস্ত করার খবর সিলেট সিটি কর্পোরেশনে আসে। এ সংক্রান্ত একটি চিঠি রোববার সিলেট কর্পোরেশনে পৌঁছছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed