সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারী বর্ষণ এবং অকাল বন্যায় বেশিরভাগ হাওরের কাঁচা ধান তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন হাওরবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বছরের পর বছর সুনামগঞ্জের লাখ লাখ কৃষকের একমাত্র ফসল পানিতে ডুবে বিনষ্ট হয়। এজন্য দায়ী ব্যক্তিদের কোনো সময়ই বিচার হয় না। মানববন্ধনে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করা হয়।’
সংগঠনের মুখপাত্র সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কৃষক লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, লেখক মুর্শেদ আলম, আমরা হাওরবাসীর সমন্বয়ক রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পংকজ কান্তি দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, টিআইবি’র সচেতন নাগরিক কমিটির সদস্য খলিল রহমান, সুজনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সাংবাদিক শামস শামীম, কুলেন্দু শেখর দাস, স্কাউট লিডার বুরহান উদ্দিন, অ্যাডভোকেট শাহীনূর রহমান প্রমুখ।
মানববন্ধনে ছাত্র, শিক্ষক, কৃষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed