Main Menu

সাংবাদিক হারিস মোহাম্মদ’র ৭ম মৃত্যুবার্ষিকী সোমবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক দিনকালের সাবেক ব্যুরো প্রধান হারিস মোহাম্মদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী সোমবার। ২০১০ সালের ৩ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন।
সাংবাদিক হারিস মোহাম্মদ দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতা জীবনে সিলেটের দৈনিক পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। মরহুম হারিস মোহাম্মদ ছিলেন মুক্তিযোদ্ধা ও সংগঠক ইঞ্জিনিয়ার আবদুস সামাদের জ্যেষ্ঠ পুত্র ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাসন আলী রাজার জামাতা।
তার কর্মনিষ্ট জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও বিনয়ী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ২টায় ক্লাব কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে ক্লাবের সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

Share





Related News

Comments are Closed