মেয়র আরিফুল হককে ফের বরখাস্ত, সিলেট বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিপুল ভোটে নির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফের বরখাস্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে এ ধরনের অনৈতিক অসাংবিধানিক সিদ্ধান্ত পরিহার করে পুনরায় স্বপদে বহালের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
রবিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- সরকার সম্পুর্ন রাজনৈতিক প্রতিহিংশার বশবর্তী হয়ে জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে ষড়যন্ত্রমুলক মামলায় জড়িয়ে বরখাস্ত করছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহী সিটি মেয়র বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জিকে গৌছকে ষড়যন্ত্রমুলক মামলায় জড়িয়ে তাদেরকে বরখাস্ত করেই সরকার ক্ষান্ত হয়নি, জননন্দিত জনপ্রতিনিধিদের দীর্ঘদিন কারাগারে আটকে রাখে। উচ্চ আদালতের নির্দেশে তারা জামিনে মুক্ত হন। একই সাথে মহামান্য হাই কোর্টের নির্দেশে তারা দীর্ঘদিন পরে স্বপদে বহাল হন। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র ৩ ঘন্টার মাথায় সিসিক মেয়র আরিফ চৌধুরী কে ফের বরখাস্ত করার ঘটনা বিচার বিভাগের জন্য এক কালো অধ্যায়ের সুচনা করেছে। একই সাথে রাজশাহী সিটি মেয়র বুলবুল ও হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌছকে বরখাস্ত করার ন্যাক্কারজনক ঘটনায় জাতি বিস্মিত হয়েছে। আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের অবিলম্বে স্বপদে বহাল করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান তারা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed