Main Menu

কমলগঞ্জে এক কক্ষেই ৩৯০জন পরীক্ষার্থী!

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপুর্ণভাবে অনুষ্টিত হলেও কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় কেন্দ্রের আওতাধীন একটি সাব কেন্দ্রের একমাত্র হলে ৩৯০ জন পরীক্ষার্থী গাদিগাদি অবস্থায় বসে পরীক্ষা দিয়েছে। শুধু গাদিগাদি নয়, হল রুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা পরীক্ষা শেষে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
কমলগঞ্জ উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষায় ১৪৫৩জন পরীক্ষার্থীদের মধ্যে ৩৯০জন পরীক্ষার্থী নিয়ে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় কেন্দ্রের অধীন সাব কেন্দ্রে হিসাবে জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলটি ভাড়া নেয়া হয়। সেখানে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় ও শমশেরনগর বিএএফ শাহীন কলেজের ৩৯০জন ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা করা হয়। সরেজমিনে কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, একমাত্র হল রুমে বেঞ্চ ও ডেস্ক একেবারে শিক্ষার্থীদের শরীর ঘেষে বসানো হয়েছে। ছাত্রছাত্রীরা একে অপরের খুবই কাছাকাছি। বসার বেঞ্চ ছোট। একটি বেঞ্চে দুইজন করে বসে পরীক্ষা দিচ্ছে এবং কথাবলার সময় উচ্চম্বরে শব্দ হওয়ায় অনেক পরীক্ষার্থীকে বিরক্ত হতে দেখা যায়। বৃষ্টির দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হল রুমে আলোর স্বল্পতা দেখা দেয়। পরীক্ষা শেষে অডিটরিয়ামের বাহিরে অনেক শিক্ষার্থী তাদের অভিভাবকের কাছে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
এ বিষয়ে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিট বসানো হয়েছে।
এ ব্যাপারে সাব কেন্দ্রে জেলা পরিষদ অডিটরিয়াম এর কেন্দ্র পরিদর্শক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাফিউন নুর বলেন, হল রুমে গাদিগাদি হয়নি, তবে ছোট ছোট রুম হলে আরো ভালো হতো। আলোর স্বল্পতা বিষয়টি স্বীকার করেন তিনি।

Share





Related News

Comments are Closed