সিলেটে ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সম্মুখে শুক্রবার রাতে দুর্বৃত্তরা এক ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে। তার নাম ডন হাসান (২৭)। রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি সুহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব শক্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের সামনে কয়েক মাস আগে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ছাত্রদল কর্মী ডন হাসান ঐ মামলার চার্জশীটভুক্ত আসামী। কিছুদিন আগে ডন ওই মামলায় জামিনে মুক্তি পান। তিনি জানান এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত লম্বা রড সমেত সূচালো ছুরি এবং একটি ওয়ান শুটারও উদ্ধার করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভ্যন্তরীন বিরোধের কারণে এ খুনের ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, পুলিশ এ ঘটনার ভিডিও ফুটেজ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় রাব্বী, সাজু ও সাথী নামে তিনজনকে আটক করা হয়েছে। তিনি জানান, নিহত ডন একটি হত্যা মামলার আসামী। তার বাসা নগরীর কাজলশাহ এলাকায়।
নাম প্রকাশ না করার শর্তে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার জানান, পুলিশ হাসপাতালে মৃত লাশ নিয়ে আসে। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed