Main Menu

ভারতীয় সেনাপ্রধান ঢাকায়

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াত।

Manual3 Ad Code

ভারতের একটি বিশেষ বিমানে করে স্ত্রী মাধুলিকা রাওয়াতসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে জেনারেল রাওয়াত শুক্রবার সকালে ঢাকা পৌঁছান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে ভারতীয় প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের সেনাপ্রধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই নিয়ে আলোচনার মধ্যে জেনারেল রাওয়াতের এই সফর।

Manual4 Ad Code

আইএসপিআর বলছে, সফরকালে ভারতীয় সেনাপ্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা তিনি ঘুরে দেখবেন।

সফর শেষে আগামী ২ এপ্রিল জেনারেল বিপীন রাওয়াতের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ভারতীয় হাই কমিশন এর আগে জানিয়েছে, দুই দেশের সশস্ত্র বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাদের মধ্যে চলমান সফর বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় সেনাপ্রধানের এই কর্মসূচি।

সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে গিয়েছিলেন। বিমান বাহিনী ও নৌ-বাহিনী প্রধানরাও ২০১৬ সালে ভারত সফর করেন। ভারতের বিমান বাহিনী এবং নৌ-বাহিনী প্রধান ২০১৬ সালে বাংলাদেশে আসেন।

Manual1 Ad Code

গত ১ জানুয়ারি সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর জেনারেল রাওয়াত ‘প্রতিবেশী দেশ হিসেবে সম্পর্কের গুরুত্ব বিবেচনা করেই’ তার আন্তর্জাতিক সফরের প্রথম গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নেন বলে হাই কমিশন জানায়।
সেনা কর্মকর্তা রাওয়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনীর হয়ে অংশ নিয়েছিলেন। তার নেতৃত্বাধীন ব্যাটালিয়ন বাংলাদেশের উত্তরাঞ্চলে পীরগঞ্জ, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, শাওলকান্দি, মহাস্থান সেতু এবং বগুড়ায় যুদ্ধে অংশ নেয়।

ভারতীয় সেনাপ্রধান তার সফরে একাত্তরের ওই যুদ্ধক্ষেত্রগুলোর একটি ঘুরে দেখবেন বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code