Main Menu

বৃস্টিতে সিলেটের বিভিন্ন সড়কে হাটু পানি

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে ভারি বর্ষনে নগরীর বিভিন্ন সড়কে হাটু পানি জমে উঠেছে। এতে এলাকার লোকজন ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ হওয়ায় অল্প বৃষ্টিতেই নগরীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়- বৃহস্পতিবার সকালে সিলেট নগরীতে ভারী বর্ষন হয়। প্রায় দুইঘন্টাব্যাপী বর্ষনে নগরীর বিমানবন্দর সড়ক, পাঠানটুলা, আখালিয়া ও নয়াবাজারসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক স্থানে বাসাবাড়িতে ওঠে পড়ে পানি। নগরীর সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া থেকে নয়া বাজার পর্যন্ত, বিশেষ করে আখালিয়া বিজিবি স্কুল এলাকার রাস্তায় বেশ কয়েকটি বড় গর্ত বৃস্টির পানি জমে অনেকটা পুকুরে রূপান্তরিত হয়েছে। পথচারিদেরও বিপাকে পড়তে হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code