Main Menu

সিলেটে শিতালং শাহ ডিপার্টমেন্টাল স্টোরে জরিমানা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর পূর্ব দরগা গেইটের শিতালং শাহ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোরে মেয়াদ উত্তীর্ণ দই খুঁজে পেয়েছে সিসিকের ভ্রাম্যমান আদালত। এ জন্য ঐ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মো. শরিফুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় শিতালং শাহ ডিপার্টমেন্টাল স্টোর কর্তৃপক্ষ খাদ্য মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি তারা লক্ষ্য করেননি বলে জানান।
সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মো. শরিফুজ্জামান জানান- নগরীর পূর্ব দরগা গেইটে অবস্থিত শিতালং শাহ দোকানে বিক্রির উদ্দেশ্যে মেয়াদ উত্তীর্ণ দই রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন জনস্বার্থে নগরীতে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানকালে সিসিকের ট্যাক্সেসন অফিসার মো. আব্দুল আজিজ, পেশকার আনোয়ার হোসেন এবং পুলিশ ফোর্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code