Main Menu

শাহী ঈদগাহে বোমা নয় ফলস ককটেল

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহে দোকানের সামনে বৃহস্পতিবার সকাল থেকে ঘিরে রাখা কালো রংয়ের কসটেপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তুটির বিস্ফোরণ ঘটিয়েছেন সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। বোমা সদৃশ বস্তুটি আসলে বোমা নয়, ফলস ককটেল জাতীয় বস্তুু। এই বস্তুটি এলাকায় আতংক সৃষ্টির জন্য রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নগরীর শাহী ইদগাহের একটি কালো রংয়ের বোমা সদৃশ্য বস্তু দেখতে পায় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে চারপাশ ঘিরে রাখে। বন্ধ করে দেয়া হয়েছে আশপাশের দোকানপাট ও যান চলাচল। স্থানীয়দের নিরাপদ দুরত্বে থাকতে বলা হয়।
খবর পেয়ে দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছেন সেনাবাহিনীর সদস্যরা। বিকাল সাড়ে ৪টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমা সদৃশ্য এই বস্তুটিকে উদ্ধার করে রাস্তার মাঝখানে এনে রাখেন। পরে বস্তুটি ফলস ককটেল নিশ্চিত হয়ে বালু ও বৃষ্টির মধ্যে তাঁরা এটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (নর্থ) ফয়সল মাহমুদ জানান- বস্তুটি ছিল ফলস ককটেল। এলাকায় আতংক সৃষ্টির জন্য এটি কোন দুর্বৃত্ত এই এলাকায় রেখে গেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code