বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ৩ মেয়র ও ১৭ কাউন্সিলরের মনোনয়ন বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ ও সাধারণ কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
গত সোমবার পৌরসভায় মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাই কালে বিভিন্ন ক্রুটির কারনে মেয়র পদে ৩ ও সাধারন কাউন্সিলর পদে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাসদ মনোনীত মেয়র প্রার্থী শমশের আলম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আমান উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বদরুল হক।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মারুফ আহমদ, সুমন আহমদ, আমির হোসেন, আফজাল হোসেন, ২নং ওয়ার্ডে ওয়াহিদুর রহমান টিপু ও সাইফুল আলম, ৩নং ওয়ার্ডে মানিক আহমদ ও এনামুল হক, ৪নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক, ওয়াহিদুজ্জামান টিটন ও মো. হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ডে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় নি, ৬নং ওয়ার্ডে সজল উদ্দিন, ৭নং ওয়ার্ডে আকতারউজ্জামান, ৮নং ওয়ার্ডে আলম হোসেন ৯নং ওয়ার্ডে শাহজান কবির, শাহজানুল ইসলাম লায়েক, শিফিক উদ্দিন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন বলেন, মেয়র পদে ৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে ৩ দিনের মধ্যে তাদের সিলেট জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে আপিল করতে পারবেন।
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুস শুকুর, বিএনপি মনোনীত প্রার্থী আবু নাসের পিন্টু, স্বতন্ত্র প্রার্থী পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবুল কাশেম পল্লব, জমিয়তের প্রার্থী মাওলানা শামীম আহমদ, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জমির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মাসুক আহমদ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed