Main Menu

মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার আশেপাশে ১৪৪ ধারা জারি

00বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে পৃথক দুটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর সেখানে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন। এই কঠিন পরিস্থিতির জন্য দুটি জঙ্গি আস্তানার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে আইন শৃংখলা বাহিনী। এছাড়া এলাকার লোকজনদের বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম দুটি বাড়ি থেকে ২ কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মঙ্গলবার গভীর রাত থেকে শহরের বড়হাট ও আজ বুধবার ভোররাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে আইন শৃংখলা বাহিনী। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।
আজ সকাল ১০টা থেকে দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
সূত্র জানায়, মৌলভীবাজার জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য ঢাকা থেকে সোয়াতের একটি টিম আসছে। এমনকি প্রয়োজনে মৌলভীবাজার জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর প্যারা কমান্ডোকে ডাকা হতে পারে বলে জানিয়েছে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Share





Related News

Comments are Closed