Main Menu

বগুড়ায় থানার ওসির আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট : বগুড়া জেলার গাবতলী মডেল থানার ওসি আ ন ম আব্দুল্লাহ আল-হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় থানা কম্পাউন্ডের বাসায় ফ্যানের সঙ্গে দড়ির ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন।

গনমাধ্যমকে তিনি বলেন, “ওসি হাসান সকালে থানায় কর্তব্য পালন করেন। পরে বাসায় গিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তবে পুলিশ তার ‘আত্মহত্যার’ কারণ বলতে পারেনি। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী।

Share





Related News

Comments are Closed