Main Menu

সাতক্ষীরায় দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরার শ্যামনগরে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবলুর রহমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে আরও একজন। বুধবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলা সদরে এলাকার গোডাউন মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত বাবলুর রহমান শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামের বাসিন্দ। আহত বেলাল হোসেন একই গ্রামের বাসিন্দা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুটি মটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার এবং আহতকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed