Main Menu

মৌলভীবাজারে জঙ্গি আস্তানার বাড়ি দুটির মালিক প্রবাসী

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে পৌরসভার বরহাট ও সদর উপজেলার সরকার বাজারে দুটি জঙ্গি আস্তানার বাড়ির মালিক দুই প্রবাসী।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, পৃথক দুটি জঙ্গি আস্তানার বাড়ির মালিক একই পরিবারের দুই ব্যক্তির। বাড়ির মালিক হলেন সাইফুর সাব্বির ও আতব্বর মিয়া। বাড়ির মালিকরা ইংল্যান্ডে বসবাস করেন।

এদিকে পৃথক দুটি জঙ্গি আস্তানার দূরত্ব প্রায় ২০ কিলোমিটারের মত বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুন্ড ও সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিদের নিয়ে তদন্তকালে মৌলভীবাজারে দুটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পান আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার মধ্যরাতে পৌরসভার বড়হাট এলাকায় একটি এবং আজ বুধবার ভোররাতে সদর উপজেলার সরকার বাজারের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পান তারা । এতে পৃথক দুটি জঙ্গি আস্তানা ঘিরে অভিযান পরিচালনা করছে আইন শৃংখলা বাহিনী।

Share





Related News

Comments are Closed