Main Menu

মৌলভীবাজারে দুটি বাড়িতে জঙ্গীদের ধরতে অভিযান চলছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজা‌র শহ‌রের বড়হাট মাদ্রাসা এলাকার এক‌টি বাড়ী‌তে (পৌর মেয়র ফজলুর রহমা‌নের বা‌ড়ি সংলগ্ন) ও সরকারবাজা‌রের অপর এক‌টি বাড়ী‌তে ব‌হিরাগত জ‌ঙ্গি‌দের ধর‌তে অ‌ভিযান চল‌ছে। সরকারবাজা‌রের ঐ বা‌ড়ি‌টি ঘি‌রে গোলাগু‌লির অাওয়াজ শোনা যা‌চ্ছে। অন্য‌দি‌কে বড়হা‌টের বাড়ীটির বা‌সিন্দা‌দের বাই‌রে বে‌রি‌য়ে অাসার অাহব্বান জানা‌চ্ছে পু‌লিশ।
বড়হা‌টে পল্লী বিদ্যু‌তের সং‌যোগ ছাড়া গ্যাস ও বিদ্যুত সং‌যোগ বিচ্ছিন্ন র‌য়ে‌ছে। সি‌লে‌টের ম‌তোন একই কায়দায় বাড়ী ভাড়া নি‌য়ে এ এলাকায় নাশকতার প‌রিকল্পনা কর‌ছি‌লো জ‌ঙ্গিরা, এমন অাভাস মিল‌ছে এক‌টি সু‌ত্রে।
জেলা পু‌লিশ সুত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সর‌াস‌রি অ‌ভিযান তদারক কর‌ছে। নাশকতা এড়া‌তে সর্বোচ্চ পদ‌ক্ষেপ নেয়া হ‌চ্ছে। অ‌ভিযানস্থ‌লের অদূ‌রে দমকল বিভাগ, এম্বু‌লেন্স প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তু‌তি সম্পন্ন হ‌য়ে‌ছে সদর হাসপাতা‌লের জরুরী বিভাগেও। ‌

সিলেটের দক্ষিন সুরমার আতিয়া মহলে জঙ্গি আস্তানা নির্মূল করতেই মৌলভীবাজারে পৃথক দুই প্রবাসীর বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে আইন শৃংখলা বাহিনী। সেখানে পুলিশসহ সকল বাহিনীর সদস্য একসাথে অভিযান পরিচালনা করছেন। এতে পৃথক দুই বাড়ি থেকে জঙ্গিরা গ্রেনেড ও বোমা বিষ্ফোরণ ছুঁড়ছে।

র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মাইনুদ্দিন জানিয়েছেন, জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোর রাতে স্থানীয় পুলিশ ওই বাড়ি দুটি ঘিরে রাখে। র‌্যাব সদস্যরা সেখানে পৌছেছেন এবং ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দলও পৌছেছে।

সেখানে উপস্থিত কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম জানিয়েছেন, সীতাকুন্ড ও সিলেটে জঙ্গি আস্তানার খোঁজ পাওয়ার পর তদন্তে মৌলভীবাজারে পৃথক দুটি বাড়িতে জঙ্গি আস্তানার তথ্য পান তারা।

পৌরসভার বড়হাটের ওই বাড়ির সন্ধান পান মঙ্গলবার রাতে এবং ভোরের দিকে সরকার বাজারের বাড়িটির খোঁজ পাওয়া যায়।
মহিবুল ইসলাম আরো বলেন, আমরা জঙ্গিদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তাদের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে বরং তারা গ্রেনেড ও গুলি ছুঁড়ে। এখন অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।

 

Share





Related News

Comments are Closed