সিলেটে সাইক্লিস্টদের স্বাধীনতা দিবস উদযাপন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ।
এত আতঙ্ক, অপশক্তির হুঙ্কারের মাঝেও সিলেটে নানা আয়োজনে এবার পালিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে “স্বাধীনতা রাইড” নামক সাইকেল র্যালিটি। লাল সবুজে নিজেদের রাঙিয়ে শহর প্রদক্ষিণ করেন সর্বস্তুরের শত শত সাইক্লিস্টস, তাঁদের সাথে ছিলেন ক্ষুদে সাইক্লিষ্ট ও মহিলা সাইক্লিষ্টরা। চমৎকার সুশৃংখল এই সাইকেল র্যালিটি রোববার বিকেলে চৌহাট্রা আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন সড়ক থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সমাপ্ত হয়ে ঐতিহ্যবাহী কিন ব্রিজের নিচে যেয়ে। রাইড সমাপ্তির পর স্পনসরের বিশেষ নিমন্ত্রনে সবাই মিলে চলে যান স্পন্সর প্রতিষ্ঠানের সামনে। ওখানে বিশাল কেক কাটাসহ নানবিধ আয়োজন এবং সিলেটবাসির নিরাপদ জীবন প্রার্থনার মাধ্যমে সাঙ্গ হয় সাইক্লিস্টদের এই মিলন মেলার।
“স্বাধীনতা রাইড” এর সমন্বয়কারী হিসেবে যথাক্রমে ছিলেন সৈয়দ সোহাগ, রুমেল মনসুর, নুরল করিম মজলু, মঞ্জুর আহমদ আরিফ, জালাল আহমদ ও ফয়েজ আহমদ। রাইডের স্পনসর ছিলেন “চন্দ্রবিন্দু”।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed