Main Menu

বিয়ানীবাজারে ৬৫ লিটার মদসহ আটক ২

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে ৬৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারি সিএনজি অটোরিক্সা জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তি থানা পুলিশের এসআই অপু কুমার বিশ্বাস ও এএসআই মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার নিদনপুর এলাকায় একটি সিএনজির গতিরোধ করে।
এ সময় চালক পালিয়ে গেলেও পুলিশ বড়লেখা উপজেলার উত্তর পকুয়া গ্রামের মুক্তার আলীর পুত্র নজরুল ইসলাম (১৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের জিন্নাতুল হকের পুত্র আয়নুল ইসলামকে (১৮) আটক করে। পরে তাদের বহনকারি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১১-৬৩৩৪) তল্লাশী করে ১৩০ প্যাকেটে ৬৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিয়ানীবাজারকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক ব্যবসায়ীদের এ পথ ছেড়ে ভালো পথে আসার আহ্বান জানান। ওসি বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed