জুড়ী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের হাইস্কুল রোড়স্থ জুড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সংবাদকর্মীদের এক জরুরী সভা ২৪ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়। সভায় জুড়ীর কয়েকজন ভূয়া সাংবাদিক এবং ভূয়া মানবাধিকার কর্মীদের ভন্ডামির মুখোশ উন্মোচনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় হাজী মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এবং এম রাসেল আহমদের পরিচালনায় উপস্থিত সাংবাদিকদের সর্ব সম্মতিক্রমে মানবাধিকার কর্মী মোঃ সামছুল ইসলাম (দৈনিক আলোকিত সময়) কে সভাপতি ও হুমায়ূন রহমান বাপ্পী (দৈনিক দিনকাল) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের কার্য্য নির্বাহী কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অপর সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি নাজমুন নাহার হোছনা (দৈনিক আমাদের কন্ঠ, তালাশ বার্তা ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক এম রাসেল আহমদ (সাপ্তাহিক হাকালুকি), সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী ( দৈনিক মৌমাছি কন্ঠ, সুরমার ডাক ২৪ ডটকম), দপ্তর সম্পাদক শাহীন আহমদ (দৈনিক খবরপত্র, সিলেট মিডিয়া ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ (ডেইলি প্রেজেন্ট টাইমস), কোষাধ্যক্ষ মোঃ আবু ইউসুফ (দৈনিক বাংলার দিন)। কার্য্য নির্বাহী সদস্যরা হচ্ছেন- জালালুর রহমান (দৈনিক জনতা, সাপ্তাহিক সুরমার ঢেউ, মৌলভীবাজার ২৪ ডটকম), উসমান গণি (সাপ্তাহিক সিলেট প্রান্ত), মাছুম আহমদ (সমকাল নিউজ ২৪ ডটকম)।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed