বিশ্বনাথে কবরস্থান থেকে চিতা বাঘের ৪টি বাচ্ছা আটক
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার সাধুগ্রামে একটি কবরস্থান থেকে চারটি চিতা বাঘের বাচ্ছা আটক করেছেন স্থানীয় জনতা। আটক বাঘের বাচ্ছাগুলোকে পরে খাঁচায় বন্ধি করা হয়। পরে বনবিভাগে বিষয়টি অবহিত করা হলে বনবিভাগের কর্মকর্তারা বাঘের বাচ্ছাগুলো নিয়ে যান।
জানা গেছে, সোমবার সকালে উপজেলার সাধুগ্রামের একটি কবরস্থান পরিস্কার করতে গিয়ে শ্রমিকরা বাঘের বাচ্ছাগুলো দেখতে পান। পরে বিষয়টি গ্রামবাসিকে অবহিত করেন। খবর পেয়ে গ্রামের শতশত মানুষ কবরস্থানে বাঘের বাচ্ছাগুলো দেখতে ভিড় করেন। পরে মৌলভীবাজার বন বিভাগে বাচ্ছাগুলো প্রেরণ করা হয়েছে বলে গ্রামবাসী জানান।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed