আতিয়া মহল থেকে ৪ জঙ্গির লাশ উদ্ধার, অভিযান চলবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর ‘আতিয়া মহল’ থেকে ৪ জঙ্গির লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী জঙ্গি রয়েছে।
সোমবার (মার্চ ২৭) সন্ধ্যা সাড়ে ৭টায় আতিয়া মহল সংলগ্ন শিববাড়ি এলাকায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার ফখরুল আহসান অপারেশন টোয়াইলাইটের অগ্রগতি নিয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান। তিনি জানান, রোববার উদ্ধারকৃত লাশ দুটি সোমবার সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারীর লাশ রয়েছে। বাকি দুটোর গায়ে সুসাইডাল ভেস্ট লাগানো রয়েছে।
অভিযান চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অভিযানের সমাপ্তি ঘোষণা করছিনা। প্রক্রিয়ার মাধ্যমেই সমাপ্তি ঘোষণা করা হবে। অভিযান চলমান রয়েছে। পুরো বাড়িটিতে তল্লাশি করা হয়েছে। প্রয়োজনে আরও করা হবে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed