Main Menu

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সিওমেক’র ভিডিও কনফারেন্স

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৩২টি প্রতিষ্ঠানের পরিচালক ও বিভিন্ন মেডিকেলের কলেজের অধ্যক্ষ মধ্যে বুধবার সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা, রোগীবান্ধব পরিবেশ তৈরী এবং রোগীদের সাথে ডাক্তারদের সুসম্পর্ক বজায় রাখার প্রেরনা সৃষ্টি করতে এই সোশ্যাল মিডিয়া সংলাপের আয়োজন করা হয়। হাসপাতালের পরিবেশ উন্নতকরণ এবং রোগীরা যাতে দালাল চক্রের দ্বারা প্রতারিত না হয়, সেই জন্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন। সংলাপে বিভিন্ন হাসপাতালের পরিচালকবৃন্দ তাদের সাফল্যের কথাসহ আগামীর জন্য হাসপাতালকে দৃষ্টিনন্দন করতে প্রয়োজনীয় পরামর্শ ব্যক্ত করেন। বাংলাদেশকে স্বাস্থ্যসেবায় এগিয়ে নিতে হাসপাতালের পরিচালক, ডাক্তার এবং সকলের সম্মিলিত প্রচেষ্ঠা অব্যাহত রাখতে হবে।
সংলাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি’ এর চীফ কো অর্ডিনেটর আবুল কালাম আজাদ, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদসহ উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সিলেটের সিভিল সার্জন কার্যালয় থেকে এ সংলাপে অংশ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালকে রোগীবান্ধব করার জন্যে সরকারী নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, হাসপাতালের পরিবেশকে সুন্দর করার জন্যে পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ দৃষ্টিনন্দন করারও ব্যবস্থা নেয়া হয়েছে।
ভিডিও কনফারেন্স চলাকালে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. কমল রতন সাহা, সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক(অর্থ) ডা. আলাউদ্দিন আহমদ, সহকারী পরিচালক(প্রশাসন) ডা. রতীন্দ্রচন্দ্র দাশ, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, ডা. আব্দুস সামাদ আজাদ, ডা. মোঃ এনায়েত হোসেন, ডা. মোঃ নুরে আলম শামীম, ডা. এস এম আসাদ্জ্জুামান, ডা. আহমদ সিরাজুম মনির, ডা. মুশফিকুজ্জামান আকন্দ, ওসমানী মেডিকেল কলেজের ছাত্র সজল এস চক্রবতী, আয়েশা আক্তার, মাহমুদুল হক রিফাত প্রমুখ ।

Share





Related News

Comments are Closed