Main Menu

সিলেটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত প্রবাসী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সন্ত্রাসী হামলায় আহত এক প্রবাসী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত আমিরাত প্রবাসী বদরুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলার কাজিরখলার মন্তু মিয়ার পুত্র। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে চিকিসাধীন। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন। আগামী ২৭ মার্চ তার আমিরাতের দুবাইয়ে ফেরত যাওয়ার কথা রয়েছে। গত সোমবার রাতে দক্ষিণ সুরমার ধরাধরপুর কামোসোনা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সৎ ভাই ফখরুল ইসলাম ও নজরুল ইসলামদের সাথে নূরুল ইসলাম ও তার ছোটভাই বদরুল ইসলামের জায়গা-জমি ও সহায় সম্পত্তি নিযে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মাসখানেক পূর্বে বদরুল ইসলাম আরব আমিরাত থেকে দেশে ফিরলে তাকে হত্যার পায়তারা করে সৎভাই ফখরুল ও নজরুল। সোমবার রাতে প্রবাসী বদরুল গৃহনির্মামের ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে নতুন বাড়ি কামোসোনায় যাচ্ছিলেন। খবর পেয়ে সৎভাই ফখরুল ও নজরুল ৪টি মোটা সাইকেল যোগে একদল সন্ত্রাসী নিয়ে প্রবাসী বদরুলের উপর হামলা চালায়। হামলাকারীরা বদরুলকে গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করে মৃতপ্রায় অবস্থায় ফেলে টাকা, মোবাইল ও স্বর্নের চেইন নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন ধাওয়া করলে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল (সিলেট হ ১১-৮০৯৪) ফেলে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত প্রবাসী বদরুলকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত প্রবাসী বদরুল ইসলামের বড়ভাই নূরুল ইসলাম মঙ্গলবার রাতে ৪জনের নাম উলে­খ করে অজ্ঞাতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দাখিল করেন। এজাহারভুক্তরা হচ্ছে দক্ষিণ সুরমা থানার কাজিরখলার ফখরুল ইসলাম ও নজরুল ইসলাম, খোজারখলার বাবলু ও কামাল বাজারের কাউছার আহমদ।
দক্ষিণ সুরমা থানার ওসি শাহ মোহাম্মদ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed