সিলেটে বিএনপির দেয়ালে পোস্টার সাটানো কর্মসূচি পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী সরকারী সিদ্ধান্ত রুখে দাড়ানোর আহবান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাক সম্বলিত বিএনপি কেন্দ্র থেকে প্রকাশিত পোষ্টারিং ও লিফলেট বিতরন করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে বন্দরবাজারের বিভিন্ন স্থানে পোষ্টার লাগানো হয়। জাতীয় সম্পদ, জাতীয় নিরাপত্তা ও গনতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া’র ডাকে দেশপ্রেমিক জনতাকে শামিল হওয়ার আহবান জানান তারা। এসময় সাধারন জনগণের মাঝে সরকারের অপশাসন সম্বলিত লিফলেট বিতরন করেন বিএনপি নেতৃবৃন্দ।
পোষ্টারিং ও লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলার যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, বিএনপি নেতা একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপি নেতা শামীম আহমদ, শ্রমিক দল নেতা ইউনুছ মিয়া, বিএনপি নেতা নিজাম উদ্দীন জায়গীরদার, শাহ মাহমুদ আলী, এডভোকেট আল আসলাম মুমিন, আল মামুন খান, আব্দুস সামাদ তোহেল, এডভোকট ফখরুল হক, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালেক, লায়েছ আহমদ, সিরাজুল ইসলাম, গিয়াস আহমদ মেম্বার, বিএনপি যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- ফখরুল ইসলাম, বোরহান উদ্দিন, লিটন আহমদ, হানুর ইসলাম ইমন, আব্দুল্লাহ আল মামুন সামুন, দিলোয়ার হোসেন জয়, আশরাফ বাহার, মঈনুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নোহেল, এম.এ মালেক, জামাল আহমদ খান, দিদার ইবনে তাহের লস্কর, মিজানুর রহমান শাহজাহান, ফখরুল আলম, মোশতাক আহমদ, দেলোয়ার হোসেন, নাজিম উদ্দীন, মামুন আহমদ, এডভোটেক ইসরাফিল আলী, হেলাল আহমদ, মোবারক হোসনে তুহিন, মাসুম পারভেজ, আলী আকবর রাজন, আব্দুল মুনিম, চান্দ আলী, খবির আহমদ নুনু, আছাদুজ্জামান আহমদ, ইউনুছ মিয়া, আলী আহমদ আলম, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, আব্দুল করিম জোনাক, ছাব্বির আহমদ, আশরাফ আহমদ, সৈয়দ সাইফুর রহমান, আজহারুল ইসলাম খান সামী, শাহেদ আহমদ, রানা আহমদ, জাকির হোসেন, শাহজাহান আহমদ, আব্দুল হাদী ও আলা উদ্দিন প্রমুখ।
এদিকে, জাতীয় সম্পদ, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পুণঃরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির উদ্যেগে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯ দফা দাবী সম্বলিত পোস্টার সাটানো কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচীতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন এলাকায় দলের উদ্যেগে সচেতনতা মূলক পোস্টার সাটানো কার্যক্রম পরিদর্শন করেন। এসময় মহানগর বিএনপির নেতারা সংক্ষিপ্ত সামাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশ বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচন না হওয়ায় বর্তমান জনবিচ্ছিন্ন সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলছে। নেতৃবৃন্দ বলেন, জনগনের মতামতের তোয়াক্কা না করে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া চরম স্বৈরাচারের পরিচয়। নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ সকল গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে সরকারের প্রতি দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মেট্রোপলিটন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক রফিকুল বারী রোমান, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, মহানগর যুবদল নেতা সোহেল মাহমুদ, আজাদুর রহমাদ আজাদ, অলিদ সিদ্দিকী তালুকদার, আবদুল কাইয়ুম, নূরে আলম, নির্মাণ শ্রমিকদল নেতা আব্দুর রহমান, জুনেল আহমদ, কাউছর হোসেন রকি, হোসেন খাঁন ইমাদ, সুলেমান আহমদ, মো. চাঁন মিয়া প্রমুখ।
700
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed