Main Menu

রিপনের মৃত্যুদণ্ডের রায়ের কপি সিলেট কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় দেলোয়ার ওরফে রিপনের মৃত্যুদণ্ডের রায়ের কপি সিলেট কারাগারে পৌঁছেছে। বুধবার দুপুর ১২টায় রায়ের কপি পড়ে শোনানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার আব্দুস সগির মিয়া।
এখন রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তা আইনজীবী ও পরিবারের সঙ্গে আলোচনার পর জানাবেন।
সূত্র জানায় রিপনকে বেলা পৌণে ১২টার দিকে রায় পড়ে শোনানো হয়েছে। তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সেটি আগামী ৭ দিনের মধ্যে জানাতে হবে।
সূত্র আরোও জানায়, হুজি নেতা মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং দেলওয়ার ওরফে রিপনের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ের ফ্যাক্স কপি দেখানো হয়। পরে সিলেট কারাগারে থাকা রিপনকে রায়ের বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে। সে জানিয়েছে, আইনজীবীর সাথে কথা বলে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে জুম্মার নামাজ শেষে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের প্রধান ফটকে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড নিক্ষেপ করে হামলা হয়। সেই হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন। মর্মান্তিক এই ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল, দেলওয়ার ওরফে রিপনকে মৃত্যুদন্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন দন্ড দেন সিলেট দ্রুত বিচার আদালত।

Share





Related News

Comments are Closed