সিলেটে বিডিজবস চাকরী মেলা বুধবার থেকে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : বাংলাদেশের চাকরীর ওয়েবসাইট বিডিজবস ডটকম এর উদ্যোগে সিলেটে ২দিন ব্যাপি চাকরী মেলা বুধবার শুরু হচ্ছে।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেলার উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
সোমবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে এ উপলক্ষ্যে বিডিজবস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিডিজবস গত প্রায় ১২ বছর থেকে দেশের বিভিন্ন প্রতিষ্টানে চাকরীর মেলা আয়োজন করে আসছে। এবার সিলেটে আয়োজিত মেলায় দেশি-বিদেশী প্রায় ৪০টি প্রতিষ্টান অংশগ্রহন করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসব প্রতিষ্টান প্রায় ২ শতাধিক লোক নিয়োগ করবে বলেও জানানো হয়েছে। অধিকাংশ লোক নিয়োগ হবে তাৎক্ষনিক সাক্ষাতকার ভিত্তিতে।
প্রথম দিন কেবল প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হবে এবং শেষদিন নেয়া হবে সাক্ষাৎকার।
মেলার আয়োজক প্রতিষ্টান বিডিজবস ডটকম’র প্রধান বানিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, এটা কোন সাধারণ চাকরীর মেলা নয়। এখানে প্রত্যেকটি প্রতিষ্ঠান কোন পদে লোক নিয়োগ করবে তা আগে থেকেই প্রকাশ করে এসেছে। চাকরী প্রার্থীরা এখানে প্রকাশিত পদের বিপরীতেই আবেদন করবে। তিনি এ মেলার মাধ্যমে প্রায় ২শ’র বেশি লোক চাকরী পাবেন বলে আশাপ্রকাশ করেন। মেলায় সার্বিক সহযোগিতা করছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিডিজবস ডটকম’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সাবেক সম্পাদক জয়নুল আখতার চৌধুরী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মিল্টন প্রমূখ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed