Main Menu

সুনামগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় সুনামগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র সদস্য হাসানুজ্জামান ইস্পাহানিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-৯ এর একটি দল সুনামগঞ্জ স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ইস্পাহানির বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।
সুনামগঞ্জ র‌্যাব সিপিসি-৩ কার্যালয় সূত্রে জানা গেছে, ২ মার্চ সে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় ইস্পাহানিসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার আবদুল বারীর পুত্র হাসানুজ্জামান ইস্পাহানি সুনামগঞ্জের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Share





Related News

Comments are Closed